ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৫টি বছর রক্ত দিয়েছি: দুদু

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৩:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আজকে বেশি লাফালাফি যারা করছেন, তাদের কাছে একটি কথাই বলবো, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৫টি বছর রক্ত দিয়েছি, জেল খেটেছি, আমাদের নেত্রী প্রায় ৬ বছর জেলখানায় ছিলেন। সে কারণে ধৈর্য ধরতে হবে। বদনাম হয় এমন কাজ করা যাবে না। যদি কেউ করে, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, তাকে ধরে পুলিশে দিতে হবে। আমাদের নেতা বলেছেন গণতন্ত্রের সংগ্রাম এখনও শেষ হয়নি।

যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ ভোট দিতে পারবে, তার পছন্দের প্রার্থীকে তার পক্ষে ভোট দিতে পারবেন, সেদিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের সু-বাতাস বইবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এক সময় আওয়ামী লীগ বলতো বিএনপির নেতা কে? আমরা যদি আজকে বলি আওয়ামী লীগের নেতা কে? আওয়ামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না।

গণতন্ত্র দিবস উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। মঙ্গলবার বিকালে নগরীর আলুপট্টি মোড়ে এ সমাবেশ করে বিএনপি।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, কেন্দ্রীয় নেতা শফিকুল হক মিলন, মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা প্রমুখ।

সমাবেশের বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৫টি বছর রক্ত দিয়েছি: দুদু

আপডেট সময় : ০৩:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪