সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে উৎসবমূখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে ঈদে মিলাদুন্নবী
খ্রীষ্টফার জয়
- আপডেট সময় : ০৫:৩৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে উৎসবমূখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনায় নিন্দা জানান আয়োজকেরা। একই সাথে ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা। আয়োজনে প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা) এর আদর্শ জীবনে ধারণ করার আহ্বান জানান বক্তারা।
সোমবার সকাল থেকেই নগরীতে শুরু হয়েছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচি। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশনে জুলুশ বা ধর্মীয় মিছিল।
এসময় রাজপথে চলতে থাকে কুরআন শরীফ তিলওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত। এসময় প্রিয় নবীর শানে দরুদ শরীফ পাঠ করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ-জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি






















