যুবলীগ কর্মী রুবেল কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে রাজশাহী মেট্রোপলিটন আদালত-১
- আপডেট সময় : ০২:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
গত ৫ আগস্ট রাজশাহীতে আন্দোলনকারী ছাত্র জনতার ওপর দুই হাতে দুইটি পিস্তল দিয়ে গুলি বর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল হক রুবেল ওরফে শুটার রুবেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ডের বিপরীতে রাজশাহী মেট্রোপলিটন আদালত-১ (এমএম-১) এর বিচারক ফয়সাল তারিক তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার বেলা সাড়ে ১১ টায় তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন-১ আদালতে নিয়ে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই তাজুল ইসলাম তাজ জানান, শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে র্যাব রুবেলকে আটক করে।
রবিবার সকালে রুবেলকে হস্তান্তর করে ও রাজশাহী-৫ র্যাব অফিস থেকে সরাসরি তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। রুবেলের অস্ত্রের উৎস এবং সংশ্লিষ্টদের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের কাছে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে সকল তথ্যপ্রমাণ দেখে আদালত তার রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা সহ ১৪ টি মামলা রয়েছে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি























