ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে বকেয়া ৮০০ মিলিয়ন ডলার পরিশোধের অনুরোধ আদানি গ্রুপের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ ৮০০ মিলিয়ন ডলারের বেশি পাওনা ভারতের আদানি গ্রুপের। এ অর্থ দ্রুত পরিশোধের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠানটি।

শুক্রবার ভারতীয় আর্থিক ও ব্যবসাবিষয়ক সংবাদমাধ্যম মানিকন্ট্রোল এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বকেয়া ৮০০ মিলিয়ন ডলার পরিশোধের জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে ভারতের আদানি গ্রুপ। সেই সঙ্গে বকেয়া সত্ত্বেও বাংলাদেশকে গড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
আদানি গ্রুপ বাংলাদেশ সরকারকে জানিয়েছে, কারখানা নির্মাণের জন্য নেওয়া ঋণ পরিশোধের জন্য ঋণদাতারা তাদের চাপ দিচ্ছে। বিলম্বের কারণে অর্জিত সুদসহ শিগগিরই অর্থ পরিশোধ করা হবে বলে আশা প্রকাশ করেছে গ্রুপটি।

ঝারখণ্ডে তৈরি করা আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াটের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চুক্তি আছে। প্রতিমাসে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপকে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার দিতে হয় বাংলাদেশকে।

গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের সব বিদ্যুতই বাংলাদেশে আসে। ২০২৩ সালে জুনে বিদ্যুৎ কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ও ওই মাস থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে তারা।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে ২০১৭ সালের নভেম্বরে আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি সই করা হয়।

সূত্র : মানিকন্ট্রোল

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে বকেয়া ৮০০ মিলিয়ন ডলার পরিশোধের অনুরোধ আদানি গ্রুপের

আপডেট সময় : ০২:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪