সংবাদ শিরোনাম ::
স্বীকারোক্তি নিয়ে ইন্টার্ন চিকিৎসককে ক্ষমা করলেন রামেক পরিচালক
খ্রীষ্টফার জয়
- আপডেট সময় : ০৫:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
৬০তম এমবিবিএসের ইন্টার্ন চিকিৎসক মোঃ মিজানুর রহমান মিজান(২৫) সাবেক ছাত্র লীগের সহ-সাধারণ সম্পাদক, রামেক।
উক্ত ইন্টার্ন চিকিৎসক শহীদ জামিল আক্তার রতন হোস্টেলে ৩০০১ নং রুমে অবস্থানকালে অন্যান্য ইন্টার্ন চিকিৎসকগণ গাঁজা সেবন করার সময় তাকে ধৃত করে রামেক হাসপাতালের পরিচালক মহোদয়কে সংবাদ দেন।
পরিচালক মহোদয় সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার জীবনের কথা চিন্তা করে অন্যান্য ইন্টার্ন চিকিৎসকগণের সাথে আলোচনা সাপেক্ষে ভবিষ্যতে আর এ ধরনের গর্হিত কাজ করবে না মর্মে স্বীকারোক্তি দিলে তাকে প্রথমবারের মত সতর্ক করে ক্ষমা প্রদান করা হয়।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি
























