ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুঠিয়ায় ভ্যান চালকে হাত-পা বেধে জবাই করে হত্যা

মেহেদী
  • আপডেট সময় : ০২:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে

পুঠিয়ায় ভ্যান চালকে হাত-পা বেধে জবাই করে হত্যা

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় কুদ্দুস আলী ওরফে কালু (৩৫) নামের এক চার্জার ভ্যানচালককে হাত-পা বেধে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ভ্যানযাত্রী সবজি বিক্রেতা আব্দুল আওয়াল (৫৫) সাথে থাকা টাকা-পয়সা কেড়ে দিয়ে প্রাণ ভিক্ষা পেয়েছেন। নিহত ভ্যানচালক কালু চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার আব্দুল ওহেদ আলীর ছেলে।

অপরদিকে সবজি বিক্রেতা আওয়ালের বাড়ি পুঠিয়া সদরের কান্দ্রা গ্রামে। রোববার (২১ মে) ভোর পৌঁনে পাঁচটার দিকে উপজেলা জিউপাড়া ইউনিয়নে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া ঢালান নামক স্থানে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। সকালে মহাসড়কে পাশদিয়ে লোকজন হাটাহাটি করার সময় মানুষের কান্নার আওয়াজ শুনতে পায়। পরে সেখানে গিয়ে একজনকে জবাই করা ও অপর একজনের হাতপা বাধা অবস্থা দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাণে বেঁচে যাওয়া সবজি বিক্রেতা আব্দুল আওয়াল বলেন, তিনি পুঠিয়া রাজবাড়ি বাজারে সবজির ব্যবসা করেন। প্রতিদিন ভোরে বিভিন্ন বাজার থেকে সবজি কিনে আনেন। প্রতিনিনের ন্যায় ভ্যানচালক কালুকে নিয়ে ভোরে নাটোর তেবাড়িয়া হাটে যাচ্ছিলেন।

পথে গাঁওপাড়া বাজারের কাছে পৌঁছালে তিনজন অপরিচিত লোক তাদের ভ্যানের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের দুজনকে ধারালো অস্ত্র দেখিয়ে সড়কের পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে যায়। এরপর কালুর কাছে ভ্যানে চাবি চাইলে সে চাবি দুরে ছুঁড়ে ফেলে দেয়। এতে তারা ক্ষীপ্ত হয়ে কালুর চোখ হাত পা বেঁধে ফেলে। এরপর ছুরি দিয়ে তাকে জবাই করে। তারা আমার কাছে থাকা ৪ হাজার ৫০০ টাকা নিয়ে নেয়।

এ সময় আমি কান্নাকাটি শুরু করলে তারা আমার প্রাণ ভিক্ষা দিয়ে হাতপা বেধে রেখে চলে যায়। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল হাসান, থানার ওসি ফারুক হোসেন, সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থার তদন্তকারি দল ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ ব্যাপারে থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাটি লোমহর্ষক।

ঘটনাস্থলে ছুরি পড়ে থাকতে দেখা গেছে। আলামত উদ্ধারে সিআইডিকে ডাকা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হবে। অপরদিকে অভিযুক্তদের সনাক্তে সবজি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এ কর্মকর্তা জানান।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ভ্যান চালকে হাত-পা বেধে জবাই করে হত্যা

আপডেট সময় : ০২:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩