ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশের সঙ্গে প্রতারণায় ২জনের জেল

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে পুলিশের সঙ্গে প্রতারণার চেষ্টার মামলায় রাজশাহীতে দুজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

জরিমানার টাকা অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহ্ মোহাম্মদ জাকির হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন, রাজশাহীর বাগমারা উপজেলার দেউলিয়া চেয়ারম্যানপাড়া গ্রামের এনামুল হক ও হামিরকুৎসা মৃধাপাড়া গ্রামের ছানোয়ারা খাতুন ওরফে ছানু। তাদের মধ্যে ছানোয়ারা পলাতক। আর রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এনামুল। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১ এপ্রিল এনামুল ও ছানোয়ারা জেলা পুলিশের গোয়েন্দা শাখার তৎকালীন ওসি মীর্জা আবদুস সালামের কক্ষে গিয়ে তাকে জানান, অচিরেই জেলা পুলিশে বাবুর্চি, মালি ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ আসছে। এতে তাদের (এনামুল ও ছানোয়ারা) পছন্দের লোকদের নিয়োগ দিতে হবে।

এ সময় তারা মুঠোফোনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দেওয়া অপর এক ব্যক্তির সঙ্গে পুলিশ কর্মকর্তার কথা বলিয়ে দেন। ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তাকে জানান, ছানোয়ারা ও এনামুলের কথামতো নিয়োগ না দিলে ওসি ও পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওসি আবদুস সালাম প্রতারকদের প্রতারণার চেষ্টার বিষয়টি বুঝতে পেরে ছানোয়ারা ও এনামুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তখন তারা প্রতারণার চেষ্টার বিষয়টি স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই বছরের ৩ মার্চ তারা একইভাবে কারারক্ষী নিয়োগের সময় তৎকালীন কারা মহাপরিদর্শক ও রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শকের সঙ্গেও প্রতারণার চেষ্টা করে ব্যর্থ হন। এ নিয়ে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করলেন। সেই সঙ্গে পলাতক আসামির বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করেছেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুলিশের সঙ্গে প্রতারণায় ২জনের জেল

আপডেট সময় : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪