ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্রের বুথে প্রতীকে সিল দেওয়া ব্যালটের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক এক ছাত্রলীগ নেতা

বুথে ব্যালট নিয়ে সেলফি তুলে সাবেক ছাত্রলীগ নেতার ফেসবুকে পোস্ট

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্রের বুথে প্রতীকে সিল দেওয়া ব্যালটের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক এক ছাত্রলীগ নেতা। তার নাম ওমর ফারুক ফারদিন। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফারদিনের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। বুধবার সকালে তিনি কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন তা নিয়ে গেছেন। বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফিও তুলেছেন।

ভোট দেওয়ার পর ফারদিন তার ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, ছবিটি বুথের ভেতর তোলা। ফারদিনের হাতে ব্যালট আছে। এতে আনারস প্রতীকে সিল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু।

এই ছবি ফেসবুকে পোস্ট করার ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক ফারদিন দাবি করেন, এটি ফারদিনের মোবাইল নম্বর নয়। তিনি কোন ছবি ফেসবুকে পোস্ট করেননি।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানান, এ ছবি তিনি দেখেছেন। ফারদিনকে খোঁজা হচ্ছে। তাকে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্রের বুথে প্রতীকে সিল দেওয়া ব্যালটের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক এক ছাত্রলীগ নেতা

বুথে ব্যালট নিয়ে সেলফি তুলে সাবেক ছাত্রলীগ নেতার ফেসবুকে পোস্ট

আপডেট সময় : ০৫:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪