ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্যকে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক:

নড়াইল সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নড়াইল সদর উপজেলার মাছিমদিয়া ধোপাখোলা মোড় এলাকার আম বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার কাটাখালি থানাধীন হরিয়ান পূর্বপাড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. রকি (২৬), ফেনী জেলার ফুলগাজী থানাধীন পূর্ব দরবারপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মো. আব্দুর রহমান স্বপন (২৩), কুমিল্লা জেলার মেঘনা থানাধীন বারোয়াজারী গ্রামের আবুল কালামের ছেলে মো. ইকবাল (৩৩) এবং নরসিংদী জেলার মাধবদি থানাধীন মাধবদি খালপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মো. আনিছ মিয়া (১৯)।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে সদর উপজেলার মাছিমদিয়া এলাকার ধোপাখোলা মোড়ের পাশে আম বাগানের মধ্যে কয়েকজন ডাকাত ওই এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছেন। এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অজ্ঞাতনামা আট থেকে নয় ডাকাত দৌড়ে ট্রাকে করে দ্রুত লোহাগড়ার দিকে চলে যায়। পরে পুলিশের চিৎকার ও বাঁশির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের সহায়তায় আম বাগান থেকে দেশীয় অস্ত্রসহ চার জন ডাকাতকে গ্রেফতার করা হয়।
এ সময় আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের হাতলযুক্ত রামদা, একটি কাঠের হাতলযুক্ত ধারালো ড্যাগার, একটি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি, লাল টেপ দ্বারা মোড়ানো একটি কাঠের লাঠি, একটি স্টিলের পাইপ এবং একটি সাদা রঙের মোটা সুতার রশি জব্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমে বলেন, গ্রেফতারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের নামে ডিএমপি, আরএমপি, জিএমপি, খাগড়াছড়ি জেলায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্যকে গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪