ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছাড়ার হুমকি, যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নাটোরে গৃহবধূকে ধর্ষণের পর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে রুবেল হোসেন (৩৫) নামে যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব নাটোর ক্যাম্পের-৫ ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল্লাহ মওদুদ। রোববার (১৭ মার্চ) রাতে গুরুদাসপুর উপজেলার বিন্দা বনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল হোসেন গুরুদাসপুর উপজেলার দেবোত্তার গরিলা গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

সোমবার (১৮ মার্চ) দুপুরে র‌্যাব-০৫ এর নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্যাতিত ওই গৃহবধূর শাশুড়ি ক্যানসারে আক্রান্ত। এ কারণে তার স্বামী গত ৭ ফেব্রুয়ারি শাশুড়িকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে সেখানে ছিলেন। ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। এই সুযোগে রাতে প্রতিবেশী রুবেল হোসেন তার বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেন ও এর ভিডিও মোবাইলে রেকর্ড করেন। সম্প্রতি ওই ভিডিও দেখিয়ে গৃহবধূকে কুপ্রস্তাব দেন ও সামাজিক মাধ্যমে ছড়িযে দেয়ার হুমকিও দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ ওই গৃহবধূ গুরুদাসপুর থানায় রুবেল হোসেনকে অভিযুক্ত করে মামলা করেন।

র‌্যাব নাটোর ক্যাম্প-৫ এর ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল্লাহ মওদুদ বলেন, রুবেলকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছাড়ার হুমকি, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪