পুর্ব শত্রুতার জেরে দুই পক্ষের গুলাগুলি, ১ জন গুলিবিদ্ধ
- আপডেট সময় : ০৫:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতার সাথে ওয়ার্ড কাউন্সিলরের দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বালিপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
এই ঘটনা পরিপ্রেক্ষিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে আকরামুল হক গুড্ডু (৩৫) নামের একজন পায়ে গুলি বিদ্ধ হয়েছে।
গুড্ডু কাউন্সিলর মনের অনুসারী বলে জানা গেছে। সে নগরী বড়বনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
এদিকে, রাত সাড়ে ১২ টার দিকে গুলিবিদ্ধ গুড্ডুর অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যুগে ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে স্বজনেরা।
অন্যদিকে,সংঘর্ষের ঘটনা পর থেকে বালিয়াপুকুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছে।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কাউন্সিলর ও স্থানে আওয়ামী লীগ নেতার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ফোর্স নিয়ে উপস্থিত আছি। এই ঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি






















