জামায়াত ইসলামী যুব বিভাগের গণসংযোগ ও সাধারণ সভা
- আপডেট সময় : ০৩:৪৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আহসান হাবিব: বাংলাদেশ জামায়া ইসলামী যুব বিভাগের গণসংযোগ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় রাাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষ্ণগঞ্জ এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরকার, বিশষ অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও পবা-মোহনপুর-৩ আসনের জামায়াত মনোনীত সাবেক এমপি পদপ্রার্থী মোঃ আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামী মনোনীত পবা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও রাজশাহী মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুজ্জামান নাবিল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ্যাসিস্টেন্ট সেক্রেটারি হাফেজ মোঃ খাইরুল ইসলাম, পারিলা ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মোঃ শামীম হোসেন, ইসলামী ছাত্রশিবির পারিলা ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামী যুব বিভাগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ও পারিলা ইউনিয়নের অফিস সম্পাদক মোঃ আব্দুল মোমিন।















