ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত নিজের নির্বাচনি এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামায়াত আমির নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’ ও অবৈধ লেনদেনের অভিযোগে শিবিরের সাথী পদ হারায় আম্মার প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের গাছের যত্ন নেওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের রাজশাহী কলেজ ছাত্রদলের প্রচার মিছিল অনুষ্ঠিত মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ রাড্ডায় ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিষয় তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

১ দিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি ঘোষণা করল সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছুটির ফলে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারের চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। তবে ওই দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার, যা সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকবে।

অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪ কোটি টাকা অনুদান চাইলেও ট্রাস্টকে ৫ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুর্গাপূজার কবে কোন দিন

এ বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১ দিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি ঘোষণা করল সরকার

আপডেট সময় : ১২:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬