ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষার্থী শিবির অনুষ্ঠিত উৎসবমুখর আয়োজনে রাজশাহী কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার:বিরোধীদলীয় নেতা ‘জঙ্গি’ নাটকের কারিগড় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সেই নিলুফার সুলতানা বদলি বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি: শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সংলাপের উদ্যোগ পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার কবির

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষার্থী শিবির অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে মহানগরীর বিভিন্ন ইউনিট সভাপতিদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে সংগঠন সম্প্রসারণ, সাংগঠনিক শৃঙ্খলা, আত্মগঠন, মানোন্নয়ন এবং তৃণমূলে সংগঠন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “সম্মৃদ্ধ দেশ ও সমাজ বিনির্মানের জন্য পরিবর্তনের সূচনা হতে হবে ব্যক্তি থেকে। ব্যক্তিগতভাবে মানুষের আত্মার পরিবর্তন না হলে সমাজ ও রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। ইসলামের ভিত্তিতে পরিবর্তন আনতে হলে প্রত্যেক ব্যক্তিকেই পরিবর্তনের মূল জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে দায়িত্বশীলদের কাজ করতে হবে। ঈমানের প্রকাশ মানুষের আচরণে ফুটে উঠবে, তাকে বিনয়ী, নম্র ও উদার হতে হবে। ইসলামের বিজয় বিনয়ের মাধ্যমেই অর্জিত হবে। তাকওয়াভিত্তিক জীবনযাপন, খারাপ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহকে ভয় করে চলার পাশাপাশি কোনোভাবেই হারাম কাজের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য তিনি দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আরও বলেন, দায়িত্বশীলদের নিয়মিত মানোন্নয়ন করতে হবে। জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে, জিহ্বা ও নফসকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সর্বক্ষেত্রে দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে।

শিক্ষা শিবিরের শুরুতে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। দারসুল কুরআন উপস্থাপন করেন মহানগরীর মানবসম্পদ সম্পাদক প্রফেসর ড. নিজাম উদ্দিন। ‘সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে ইউনিট দায়িত্বশীলদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি।

তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, একটি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে দায়িত্বশীলদের যোগ্যতা, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণ ও আত্মগঠনের মাধ্যমে দায়িত্বশীলদের সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

‘সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশ ও শৃঙ্খলা’ বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশ আরও সুন্দর করার ওপর গুরুত্ব দেন।

শিক্ষা শিবিরে আরো বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি, মহানগরীর নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর । শিক্ষা শিবিরের বক্তারা মাসনুন দোয়া পরিচালনা করেন মহানগরীর তালিমুল কুরআন সম্পাদক মাওলানা মো. ইয়াহিয়া। শিক্ষা শিবিরের সমাপনী বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। শিক্ষা শিবিরে রাজশাহী মহানগরী জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষার্থী শিবির অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬