ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ৩ মনোনয়নপ্রত্যাশী, জামায়াতপ্রার্থী চূড়ান্ত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল ঢাকার দুই সিটিতে বিএনপির কঠিন সমীকরণ, আলোচনায় যেসব প্রার্থী ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ৩ মনোনয়নপ্রত্যাশী, জামায়াতপ্রার্থী চূড়ান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসন থেকে জয়ী হন। এরপর তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে এই আসন ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

পরে গত ১০ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপর থেকেই আসনটিতে শুরু হয়েছে নির্বাচনী আবহ। এরই মধ্যে জামায়াতের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে।

অন্যদিকে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন রাষ্ট্রপতির ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এনপিবিকে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের যে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারেন। তবে দল কাকে মনোনয়ন দেবে, সেটি দলের সিদ্ধান্ত। দল যাকেই মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করব। তবে দলের পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা রেজুলেশন জমা দিয়েছি কেন্দ্রে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের দেলাওয়ার হোসেন। তিনি পেয়েছিলেন প্রায় ১ লাখ ৪১ হাজার ভোট।

সে হিসাব মিলিয়ে বলা যায়, এই আসনে বিএনপির যেই প্রার্থীই আসুক, তাঁর জন্য ভোটের মাঠ অতটা সহজ হবে না। তবে এই আসনের হিন্দু ভোটের সংখ্যা অনেক বেশি। তাই তাদের মন জুগিয়ে যে নিজেদের বাক্সে ভোট টানতে পারবে নির্বাচিত হওয়া তার জন্য ততই সহজ হবে।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। আর মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৫টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ৩ মনোনয়নপ্রত্যাশী, জামায়াতপ্রার্থী চূড়ান্ত

আপডেট সময় : ০৩:০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬