ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ৩ মনোনয়নপ্রত্যাশী, জামায়াতপ্রার্থী চূড়ান্ত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল ঢাকার দুই সিটিতে বিএনপির কঠিন সমীকরণ, আলোচনায় যেসব প্রার্থী ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

ডেঙ্গু প্রতিরোধে মোহনপুরের ধুরইল বালিকা মাদ্রাসায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ​কর্মসূচি চলাকালে মাদ্রাসার চারপাশ, শ্রেণিকক্ষ ও প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ নুরুজ্জামান, সহকারী প্রধান মোঃ লুৎফর রহমান, অভিভাবক সদস্য মোঃ আবুল কালাম আজাদ (কালিম) এবং ধুরইল গ্রামের বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান বেলাল।

​পরিচ্ছন্নতা অভিযান শেষে প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ নুরুজ্জামান বলেন, “ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়তে নিয়মিত পরিচ্ছন্নতা রক্ষা করা জরুরি। আমরা সপ্তাহে অন্তত দুই দিন মাদ্রাসা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো এবং প্রতিষ্ঠানটিকে ডেঙ্গুমুক্ত রাখবো, ইনশাআল্লাহ।”

​এ সময় স্থানীয় অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিজ নিজ বসতবাড়ি পরিষ্কার রাখার ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডেঙ্গু প্রতিরোধে মোহনপুরের ধুরইল বালিকা মাদ্রাসায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

আপডেট সময় : ০৩:৫৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬