ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শিক্ষার্থী আটক প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে গ্রেপ্তার, যুবকের মুক্তি চাইলেন পাটওয়ারী হোটেল দখলচেষ্টার মামলায় ৬ বিএনপি নেতাকে গ্রেপ্তারি পরোয়ানা ভেনিসে বাঁধনের ওপর হামলা নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসের আন্তর্জাতিক বহিঃপ্রকাশ: এবি পার্টি অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার মালয়েশিয়ার জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াতের প্রতিনিধিদল হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত: আনন্দবাজারের প্রতিবেদন বৃদ্ধ মা-বাবার নিরাপত্তার নামে শরিয়াহকে পাশ কাটানোর সুযোগ নেই: মামুনুল হক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

হোটেল দখলচেষ্টার মামলায় ৬ বিএনপি নেতাকে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে একটি হোটেল দখলের চেষ্টার মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জারিকারক মো. মাসুদ।

পরোয়ানাভুক্তরা হলেন—রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু ও রাসেল এবং জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, রায়পুর বাজারের প্রধান সড়কে শাহী হোটেলের অবস্থান। হোটেলটি গত ৩ জুলাই দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ তোলেন এর মালিক হাবিব উল্যা। তার অভিযোগ, দখলচেষ্টাকালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।

ঘটনার পর নিজের ব্যবসা ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন হাবিব উল্যা। পরবর্তীতে ৮ জুলাই রায়পুর আদালতে ভূমি নিরোধ আইনে মামলা করেন তিনি। মামলায় উল্লিখিত ছয়জনকে আসামি করা হয়।

আদালতের জারিকারক মো. মাসুদ জানান, মামলার পর পুলিশ প্রতিবেদন দাখিল করে। সোমবার আদালত বাদী ও সাক্ষীদের বক্তব্য শোনেন। পরে অভিযোগের বিষয়ে শুনানি শেষে ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

হোটেল মালিক হাবিব উল্যা বলেন, আমি আইনের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। বর্তমানে ব্যবসা ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিয়েও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হোটেল দখলচেষ্টার মামলায় ৬ বিএনপি নেতাকে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০৩:৩৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬