ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শিক্ষার্থী আটক প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে গ্রেপ্তার, যুবকের মুক্তি চাইলেন পাটওয়ারী হোটেল দখলচেষ্টার মামলায় ৬ বিএনপি নেতাকে গ্রেপ্তারি পরোয়ানা ভেনিসে বাঁধনের ওপর হামলা নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসের আন্তর্জাতিক বহিঃপ্রকাশ: এবি পার্টি অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার মালয়েশিয়ার জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াতের প্রতিনিধিদল হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত: আনন্দবাজারের প্রতিবেদন বৃদ্ধ মা-বাবার নিরাপত্তার নামে শরিয়াহকে পাশ কাটানোর সুযোগ নেই: মামুনুল হক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত: আনন্দবাজারের প্রতিবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকাকে অনুরোধ জানিয়েছে ভারত। সোমবার (৭ সেপ্টেম্বর) অনির্বাণ দাসগুপ্তের নামে লেখা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

আনন্দবাজারের তথ্যমতে, প্রায় এক মাস আগে একটি উচ্চপর্যায়ের ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলটি হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে নয়াদিল্লির অবস্থান জানিয়েছে। তারা বলেছে, তার (শেখ হাসিনা) সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করা উচিত নয়। আটক করা হলে তার নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া উচিত।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে লস্কর-ই-তৈয়বার প্রায় ছয়জন সন্দেহভাজন সদস্যের উপস্থিতি নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন। যাদের মধ্যে চারজন পূর্বে কাশ্মীরে সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত: আনন্দবাজারের প্রতিবেদন

আপডেট সময় : ০৩:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬