ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃদ্ধ মা-বাবার নিরাপত্তার নামে শরিয়াহকে পাশ কাটানোর সুযোগ নেই: মামুনুল হক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর দ্য ওয়ালের সাক্ষাৎকারে হাসিনার দেওয়া এক বক্তব্য নিয়ে শফিকুলের স্ট্যাটাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিদ্যুৎ, গ্যাস বিল বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন নিমগাছি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা ডক্টর আব্দুস সামাদ রাবিতে নাট্য নির্দেশনা সপ্তাহ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু সমকালীন প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর নৈতিক শিক্ষা ও সুশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিদ্যুৎ, গ্যাস বিল বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী।

সোমবার সকাল ১০টায় নগরীর জিরো পয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাসের মাথায় ধাপে ধাপে কয়েকবার জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় জনগণের দুর্ভোগ ও সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত হয়ে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, “তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সংসদে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করছে। তারা নির্বাচনের আগে মদিনা সনদে দেশ চালানোর কথা বলেছে, তখন আমরা সাধুবাদ জানিয়েছি। কিন্তু নির্বাচিত হওয়ার ছয় মাসের মাথায় মুসলিম পারিবারিক আইনের কাটাছেঁড়া করার সাহস দেখিয়েছে।”

এছাড়াও দ্রুত এসব বিষয় নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান সোহেল, শিল্প ও বাণিজ্য বিভাগের সেক্রেটারি আব্দুল হান্নান, বোয়ালিয়া পশ্চিম থানার সেক্রেটারি আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে এখন জনগণের পকেট থেকে অর্থ নিয়ে তা পূরণ করার চেষ্টা করছে। আর এটা কোনো শুভ লক্ষণ নয়। তারা সরকারকে সাহায্য করতে চান এবং সাহায্য পেতে বিরোধী দলের সঙ্গে সরকারকে বসার আহ্বান জানান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যুৎ, গ্যাস বিল বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬