ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নামে ফেক ফেসবুক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার রাতে মহিলা বিভাগের পক্ষ থেকে নাজমুন নাহার নীলু এমপি এই প্রতিবাদ জানিয়ে বলেন, ‘গত ২১ আগস্ট মহিলা জামাত প্রচার বিভাগ নামে একটি ফেসবুক পেজে থেকে প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিনের নামে একটি ভুয়া ফটোকার্ড শেয়ার করা হয়, যেখানে বলা হয়েছে- ‘নির্বাচনি খরচ বাঁচাতে ঠাকুরগাঁও-১ আসনে কোনো উপনির্বাচন হবে না। ১২ ফেব্রুয়ারি ২য় অবস্থানে থাকা জামায়াতের প্রার্থীই উক্ত আসনের এমপি বলে গণ্য হবেন।’

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে বলতে চাই দীর্ঘদিন ধরে মহিলা বিভাগের নামে অসংখ্য ভুয়া পেজ থেকে জনগণকে বিভ্রান্ত করার জন্য অসত্য তথ্য প্রচার করা হচ্ছে, যার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।’

নাজমুন নাহার বলেন, ‘যে বা যারা বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মকান্ডকে বিতর্কিত করতে এ ধরনের হীন প্রচারণা চালাচ্ছেন আমরা তাদের ব্যাপারে নিন্দা জানাই। একইসাথে এ ধরনের অপতথ্য দ্বারা বিভ্রান্ত না হতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানাই।’

তিনি আরো বলেন, ‘আমরা জানাতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে সকল প্রচারণা তাদের কেন্দ্রীয় ও শাখাসমূহের অফিশিয়াল পেজ থেকে করা হয়। এই সকল পেজ এর বাইরে সকল পেজ ও আইডির কোন পোস্ট বা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

আপডেট সময় : ০৩:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬