ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে তিনি আকস্মিকভাবে এ পরিদর্শনে যান। প্রায় ঘণ্টাখানেক সেখানে ঘুরে ঘুরে চব্বিশের আন্দোলন ও জুলাই বিপ্লবের নানা স্মৃতি দেখেন জামায়াত আমির।

এ বিষয়ে বিরোধীদলীয় নেতার এপিএস নজরুল ইসলাম আমার দেশকে জানান, পারিবারিক কর্মসূচির অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান হঠাৎ করে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে স্ত্রী, দুই মেয়ে, এক জামাই ও নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, জামায়াত আমির সেখানে পৌঁছালে জুলাই জাদুঘর কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে যথাযথ প্রটোকলের মধ্যদিয়ে পরিদর্শনে সহায়তা করেন। অনানুষ্ঠানিক এ পরিদর্শনে কোনো মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা

আপডেট সময় : ০৯:৪৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬