রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোট: কাল শপথ
- আপডেট সময় : ০৩:৫৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন গতকাল বুধবার সাংবাদিকদের জানান, নির্বাচনের সময় কোনো ধরনের প্রচার চালানো যাবে না। ভোট দেওয়ার সময় তাৎক্ষণিক কোনো সমস্যার সৃষ্টি হলে চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপের শরণাপন্ন হতে হবে।
জানা গেছে, সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার নিতে হবে। ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে। কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে তা ব্যালট বাক্সে রাখার আগে নির্বাচনকর্তার কাছে উপস্থাপন করতে হবে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা রেবেলটি নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
সিইসি নাসির উদ্দিন বলেন, ঐতিহাসিক এ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আশা করি একটি সুন্দর নির্বাচন হবে। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো এ নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে।




















