সংবাদ শিরোনাম ::
ফুলকুঁড়ি আসর””মাইন্ড ম্যারাথন সিজন-০৩”-এর প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: “শিক্ষা সেবায় আনন্দ-গড়বো নতুন দিগন্ত ” জাতীয় শিশুকিশোর সংগঠন “ফুলকুঁড়ি আসর” -এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “রাজশাহী মহানগরী “শাখার উদ্যোগে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত “মাইন্ড ম্যারাথন সিজন-০৩”-এর প্রতিযোগিতা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছ।
উক্ত অনুষ্ঠানে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী শাখার সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী। আরো উপস্থিত ছিলেন দোলনচাঁপা অঞ্চলের পরিচালক নাহিদ হাসান রিফাত,কুসুম কানন অঞ্চলের পরিচালক মেহেদী মাহফুজ, শুভ্রকানোর অঞ্চলের পরিচালক ওয়ালীউল্লাহ ওলি সহ অন্যান্য সংগঠক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আজকের প্রতিযোগিতার পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্তকর। তাদের মেধা, আগ্রহ ও উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।



















