ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর মিশন হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মিশন হাসপাতালে একসঙ্গে চার সন্তানের (এক কন্যা ও তিন পুত্র) জন্ম দিয়েছেন শারলি নামে এক প্রসূতি। নির্ধারিত সময়ের কিছুটা আগে (৩০ সপ্তাহের মাথায়) জন্ম হলেও বর্তমানে নবজাতক ও মা সকলেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। চার সন্তানের আগমনে পরিবার ও স্বজনদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা নাজমুস সাকিব ও শারলি দম্পতির ঘর আলো করে এই চার সন্তানের জন্ম হয়। প্রসববেদনা উঠলে প্রসূতিকে দ্রুত মিশন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক এবং নার্সদের সার্বিক তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে প্রসূতির সন্তান প্রসব সম্পন্ন হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শিশুগুলোর জন্ম ৩০ সপ্তাহের মধ্যে হওয়ায় চিকিৎসকদের নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। তবে মা ও চার নবজাতক পুরোপুরি শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে।

নবজাতকদের পিতা নাজমুস সাকিব ও পরিবারের সদস্যরা এই মহানন্দে উচ্ছ্বসিত। পরিবারের এক সদস্য জানান, একসঙ্গে চারজন নতুন অতিথির আগমনে পুরো পরিবারে আনন্দের বন্যা বইছে। আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা পরিবারটিকে শুভেচ্ছা জানাতে হাসপাতালে ভিড় করছেন এবং মিষ্টি মুখ করাচ্ছেন।

মা ও নবজাতকদের পূর্ণাঙ্গ সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর মিশন হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

আপডেট সময় : ১২:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬