ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক পরীক্ষার্থীর আত্নহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় মানসিক হতাশা থেকে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহনন করেছেন। সোমবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল খারাপ হয়েছে। এ খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলার পর ঘরে প্রবেশ করেন। সিলিং ফ্যানের সাথে মায়ের শাড়ি গলায় পেচিয়ে ফাঁস দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, কারিনা ছাত্রী হিসেবে ভালো ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে; তাই বলে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। সে চাইলে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেত।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, শিক্ষক ও স্থানীয়রা এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের প্রতি মানসিক সহায়তা ও পরিবারের সদস্যদের আরও বেশি নজর দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক পরীক্ষার্থীর আত্নহত্যা

আপডেট সময় : ১০:৫২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬