ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী: আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসের জামিন দেয়নি আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা শেষ না হওয়ায় পরবর্তী শুনানির জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির রাষ্ট্রপক্ষের সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি ও ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাক্ষী বারবার কান্নায় ভেঙে পড়েন। তার আবেগঘন সাক্ষ্যে পুরো এজলাসে ভারাক্রান্ত পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত অনেক আইনজীবীকেও আবেগাপ্লুত হতে দেখা যায়।

একই শুনানিতে চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। এদিন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত সাক্ষ্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তার সাক্ষ্যের সময় আদালতকক্ষের পরিবেশ ভারী হয়ে ওঠে এবং উপস্থিত অনেক আইনজীবীকেও আবেগাপ্লুত হতে দেখা যায়। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অপর আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, নিহত আইনজীবী আলিফের পিতার সাক্ষ্যের জেরা সম্পন্ন করতে এর আগে একাধিকবার সময়ের আবেদন করা হয়েছিল। সোমবারও রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা শেষ হওয়ার কথা থাকলেও চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী পুনরায় সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে জেরা শেষ করার জন্য আগামী ২০ আগস্ট দিন নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, ৩৯ জন আসামির মধ্যে ২৭ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ১২ জন এখনও পলাতক। বর্তমানে মামলাটি রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্যায়ে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী: আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসের জামিন দেয়নি আদালত

আপডেট সময় : ০১:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬