ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পানিবন্দি মানুষের পাশে জামায়াত নেতা সেলিম উদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক বাসিন্দা পানিবন্দি অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার জলাবদ্ধতা পরিদর্শন করেন তিনি। এ সময় পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করেন। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে রাজধানীর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে বিকেলে মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশন এলাকায় যাওয়ার কথা রয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। দলীয় সূত্র জানায়, তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন করবেন।

উল্লেখ্য, টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। নিম্নাঞ্চলের অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীতে পানিবন্দি মানুষের পাশে জামায়াত নেতা সেলিম উদ্দিন

আপডেট সময় : ১০:৫২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬