ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা ঘটাব। আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাব এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব ইনশা আল্লাহ।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, বাংলাদেশে খুনি হাসিনা ১৪০০ লোককে হত্যা করে পালিয়ে গেছে। আমরা এখনও তার বিচার করতে পারিনি। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীপু মনিসহ সন্ত্রাসী যারা আছে তারা এখন জেলে আছে। তাদের আমরা বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে চাই। আবু সাঈদের রক্তের বিচার করতে চাই। এই বিচার চাওয়া কি আমাদের অপরাধ? না। তাহলে যারা চিল্লাচিল্লি করতেছে মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখাবেন না। আমরা যদি ভালো মতো একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না। আমরা যথেষ্ট ভদ্র আচরণ করতেছি, কারণ আমরা একটা সভ্য বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই। এই সুযোগে কেউ যদি বেশি লাফ দেওয়া শুরু করেন, কিভাবে টেনে নামাতে হয় আমাদের জানা আছে। আপনাদের যে ভূত এসেছে রামভূত, দিল্লির ভূত, এই চাঁদাবাজির ভূত আমরা ইনশা আল্লাহ নামিয়ে ফেলব।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, উপরে আল্লাহ আছে। যেই ধর্মই আমরা মানি না কেন, আমরা বিশ্বে শান্তি চাই। আমরা ইনশা আল্লাহ বাংলাদেশে কাউকে ভয় পাই না। দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, ৩৯ বাংলাদেশি নাগরিক মারা গেছে। বাংলাদেশের একটা মন্ত্রণালয় রয়েছে—ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তাকে শুধু ইলেকশনের আগেই খুঁজে পাওয়া গিয়েছে। ইলেকশনের পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাইনি। টিভি স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা? এরা হলো জাতির মহাপ্রতারক। ইলেকশনের আগে আপনাদের কাছে আসবে আর বলবে—আমি এইটা করব, সেটা করব, উন্নয়ন করব। ইলেকশনের পরে এদের পাওয়া যায় নারীর সাথে, মদের আড্ডায়। এরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে ব্যস্ত।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ভারতের ওইখানে যারা গেরুয়া সন্ত্রাস বিজেপি, আরএসএস যে গুণ্ডা বাহিনী আমরাও তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ৪৭-এ আজাদীর লড়াই করেছে, ৭১-এ যুদ্ধ করেছে, ৯০-এ করেছে, ২৪-এ করেছে—তোমাদের যত ষড়যন্ত্র, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে কখনও বাস্তবায়ন হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, থাকবে। বাংলাদেশের মানুষ লড়ে যাবে, তবুও আমরা কখনোই ভারতের সেবাদাস বা গোলাম হব না।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ১০:৪১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬