ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ ও শিক্ষক উপদেষ্টা ঊর্মিলা চক্রবর্তীর উচ্চশিক্ষাজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২ টার দিকে রাজশাহী কলেজ মিলনায়তন ভবনের নিচতলায় নিজস্ব কার্যালয়ে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সহ-সভাপতি মৌমিতা প্রামাণিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদের উপদেষ্টা মন্ডলী। আলোচনা অনুষ্ঠানে আবৃত্তি পরিষদের প্রধান উপদেষ্টা ও ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ হাবিবুর রহমান বলেন, রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদ ভালোবাসার জায়গা। তোমরা সবাই এই সংগঠনকে আপন করে নিবে। কার্যনির্বাহী পরিষদ তোমাদের এগিয়ে নিতে পরিশ্রম করবে। তোমরা তাদের সহযোগিতা করবে। কবিতা ভালোবেসে আবৃত্তি শিখবে।

বিদায়ী শিক্ষক উপদেষ্টা উর্মিলা চক্রবর্তীকে সম্মাননা জানিয়ে তিনি বলেন, উর্মিলা আমার অত্যন্ত স্নেহভাজন। এই পরিষদকে এগিয়ে নিতে তার নিরলস প্রচেষ্টা ছিল। শিক্ষার্থীদের সাথে থেকে তাদের শিখিয়ে নিতে সে ছিল অত্যন্ত বিচক্ষণ ও দক্ষ। আমরা তাকে হারিয়ে ফেলছি এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। তার লক্ষ্য পূর্ণ হোক।

আরেক শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোসাঃ হাজেরা খাতুন বলেন, ঊর্মিলার মত এমন পরিশ্রমী ও আগ্রহী একজনকে আমরা হারিয়ে ফেললাম এটা রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদের জন্য অত্যন্ত দুঃখের। আমি আশা করছি সে তার উচ্চশিক্ষা ভালোভাবে শেষ করবে।

নবীনদের উদ্দেশ্যে বলেন, তোমরা সবাই আবৃত্তিকে ভালোবেসে আবৃত্তি করবে। তোমাদের সকলকে রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদে স্বাগত। সঠিক উচ্চারণে, শুদ্ধ বানানে, আবৃত্তি ভালোবেসে তোমরা এগিয়ে যাও। বিদায়ী বক্তব্যে শিক্ষক উপদেষ্টা ও ইংরেজি বিভাগের প্রভাষক উর্মিলা চক্রবর্তী বলেন, আমার খুব খারাপ লাগছে যে আমি এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। বিদায় শব্দটি যদিও এখানে বিদায় হিসেবে ধরছি না।সব সময় আবৃত্তি পরিষদের সাথে থাকবো এই প্রত্যাশা রাখছি।

কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলী খুব সুন্দর ভাবে আগামীতে কার্যক্রম পরিচালনা করবে এই বিশ্বাস রাখি । তোমরা যারা নবীন আছ সকলের জন্য শুভকামনা ও স্বাগতম। তোমরা ক্লাসগুলো নিয়মিত করবে এবং বাচনভঙ্গি, ছন্দ, উচ্চারণ শিখবে, আবৃত্তি করবে। শুধুমাত্র স্টেজ পারফরমেন্স নয় বরং কবিতার প্রতি ভালোলাগা ও ভালোবাসার জন্য আবৃত্তি করবে।

এ সময় রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদের কার্যনির্বাহী পরিষদের সভাপতি সিফাত ই রাব্বি, সাধারণ সম্পাদ কাজী ইসতিয়াক আমিন বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক নুসরাত নাঈম সাজিয়া, দপ্তর সম্পাদক শাহেদ শাহরিয়ার আকাশ, মিডিয়া সম্পাদক মুসাররাত জাহান খান প্রতিভা, সদস্য সংগ্রহ বিষয়ক সম্পাদক হিয়া বসাক, কার্যনির্বাহী সদস্য এম জেড মম এবং রুকাইয়া তাবাসসুম রিফাহ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ছাড়াও অনুষ্ঠান পরিচালনা কার্যক্রমের অংশ হিসেবে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়াও শিক্ষক উপদেষ্টাদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬