ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ, জানবেন যেভাবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দুই পদ্ধতিতে ফলাফল জানা যাবে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

এ বছর মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাকি ২০ শতাংশ পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হয়।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তার মধ্যে সাড়ে পাঁচ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন)।

ফলাফল জানবেন যেভাবে:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ, জানবেন যেভাবে

আপডেট সময় : ০৩:১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬