ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

আমাদের জন্য আল্লাহই যথেষ্ট রেফারি আমাদের সাথে চরম অবিচার করেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:  আর্জেন্টিনার কাছে নাটকীয় ও বিতর্কিত হারের পর সরাসরি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছেন মিসরের তারকা স্ট্রাইকার মোস্তফা জিকো। ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারিকে ‘জালিম’ (অবিচারকারী) বলে আখ্যায়িত করেছেন তিনি।
অত্যন্ত আবেগপ্রবণ অবস্থায় পবিত্র কুরআনের আয়াত ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ (আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক) পাঠ করে জিকো বলেন, “রেফারি আমাদের সাথে চরম অবিচার করেছেন… তিনি একটি পুরো জাতির দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নকে বিফলে দিয়েছেন।

সরাসরি সম্প্রচারিত এই সাক্ষাৎকারটি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়ার আগে তিনি টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে এক চূড়ান্ত ও গুরুতর অভিযোগ তোলেন।

জিকো সরাসরি দাবি করেন, “এই বিশ্বকাপটি পরিকল্পিতভাবে আর্জেন্টিনার দিকেই পরিচালিত করা হচ্ছে (আর্জেন্টিনাকে জেতানোর চেষ্টা চলছে)।” তার এই মন্তব্য বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচে এক পর্যায়ে লড়াকু মিসর ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। মোস্তফা জিকো নিজেই গোল করে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিয়েছিলেন।

তবে ম্যাচের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যখন ভিএআর-এর মাধ্যমে মিসরের একটি নিশ্চিত গোল বাতিল করে দেওয়া হয়। লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করার অজুহাতে গোলটি বাতিল হওয়ায় তখনই মাঠের ভেতরে ও বাইরে সমালোচনার ঝড় ওঠে। মিসরের দাবি, রেফারি ইচ্ছাকৃতভাবে তাদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন।

২-০ গোলে পিছিয়ে পড়ার পরও রেফারির কিছু সিদ্ধান্ত এবং শেষ মুহূর্তের ঝড়ে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমাদের জন্য আল্লাহই যথেষ্ট রেফারি আমাদের সাথে চরম অবিচার করেছেন

আপডেট সময় : ০১:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬