ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাজশাহীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই বন্ধু আহত

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই বন্ধু আহত হয়েছে। রোববার দিবাগত রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাগমারা উপজেলার বাসুপাড়া গ্রামের কৌশিক কুমার ও একই গ্রামের অভিজিৎ কুমার।

আহত অভিজিত জানায়, রাতে এক বন্ধুর জন্মদিন পালন করে ছয় বন্ধু মিলে রাজশাহী স্টেশনে চা খাচ্ছিলাম। এ সময় এক যুবক ডাক দিয়ে পাশে ওভারব্রিজের সিঁড়ির কাছে নিয়ে যায় কৌশিককে। পেটে চাকু ঠেকিয়ে যা আছে তা দিয়ে দিতে বলে। পরে সঙ্গে থাকা অভিজিতের নজরে এলে সে এগিয়ে যায়। এ সময় ওই যুবকের সঙ্গে থাকা আরও দুজন একত্রিত হয়ে কৌশিক ও অভিজিৎকে বুকে চাকু দিয়ে আঘাত করে এবং মোবাইল নিয়ে পালিয়ে যায়।

তারা আরও জানায়, অন্য বন্ধুরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কৌশিকের বুকে ৫০টি এবং অভিজিতের বুকে ৩০টি সেলাই দেওয়া হয়েছে। কৌশিক হাসপাতালে ভর্তি থাকলেও অভিজিতের পরিবার অভিজিতকে বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছে।

কৌশিকের বাবা কার্তিক চন্দ্র কবিরাজ বলেন, ‘ছেলের চিকিৎসা শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই বন্ধু আহত

আপডেট সময় : ০৪:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩