ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্কটল্যান্ডকে হারালেই বিপদে পড়বে ব্রাজিল, বলছে পরিসংখ্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: প্রায় অর্ধশতাব্দীর ইতিহাস বলছে, স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু বিশ্বকাপের ইতিহাসের একটি অদ্ভুত পরিসংখ্যান হয়তো সেলেসাও সমর্থকদের কিছুটা হলেও ভাবিয়ে তুলতে পারে। কারণ স্কটল্যান্ডের সঙ্গে একই গ্রুপে থাকা কোনো বিশ্বকাপেই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি ব্রাজিল।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্কটল্যান্ড। ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ব্রাজিলের সামনে গ্রুপসেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ, আর স্কটল্যান্ড চাইবে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে ইতিহাস গড়তে।

দুই ম্যাচ শেষে গ্রুপের অবস্থানও বেশ জমজমাট। চার পয়েন্ট করে সংগ্রহ করেছে ব্রাজিল ও মরক্কো। গোল ব্যবধানে এগিয়ে থাকায় আপাতত শীর্ষে আছে ব্রাজিল। স্কটল্যান্ডের সংগ্রহ তিন পয়েন্ট, ফলে তাদের সামনেও নকআউটে ওঠার সুযোগ খোলা রয়েছে। বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।

তবে ইতিহাসের পাতায় তাকালে স্কটল্যান্ডের জন্য সুখকর কিছু পাওয়া কঠিন। দুই দল এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আটবার জিতেছে ব্রাজিল, বাকি দুটি ম্যাচ ড্র। স্কটল্যান্ড এখনো ব্রাজিলের বিপক্ষে জয়ের মুখ দেখেনি।

বিশ্বকাপের মঞ্চেও ব্রাজিলের আধিপত্য আরও স্পষ্ট। এর আগে চারবার বিশ্বকাপে দেখা হয়েছে দুই দলের। ১৯৭৪ সালে গোলশূন্য ড্রয়ের পর টানা তিন ম্যাচে জয় পেয়েছে সেলেসাওরা। ১৯৮২ সালে ৪-১, ১৯৯০ সালে ১-০ এবং ১৯৯৮ সালে ২-১ ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়েছিল তারা।

তবে কাকতালীয় একটি তথ্য আলোচনায় এসেছে ম্যাচটির আগে। ১৯৮২, ১৯৯০, ১৯৯৮ এবং চলতি আসর—এই চার বিশ্বকাপেই স্কটল্যান্ড ও ব্রাজিল একই গ্রুপে পড়েছে। আগের তিন আসরের কোনোটিতেই শিরোপা জিততে পারেনি ব্রাজিল। যদিও ১৯৯৮ সালে ফাইনাল পর্যন্ত উঠেছিল তারা।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে আছেন ব্রাজিল কিংবদন্তি জিকো এবং বর্তমান তারকা নেইমার। দুজনই করেছেন দুটি করে গোল। সব মিলিয়ে ১০ ম্যাচে ব্রাজিলের গোল ১৬টি, বিপরীতে স্কটল্যান্ড করতে পেরেছে মাত্র ৩ গোল। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১১ সালে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে। সেই প্রীতি ম্যাচে নেইমারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।

ব্রাজিল-স্কটল্যান্ড: পরিসংখ্যান এক নজরে

মোট মুখোমুখি: ১০ ম্যাচ ব্রাজিলের জয়: ৮ স্কটল্যান্ডের জয়: ০ ড্র: ২

বিশ্বকাপে মুখোমুখি

ম্যাচ: ৪ ব্রাজিলের জয়: ৩ স্কটল্যান্ডের জয়: ০ ড্র: ১

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্কটল্যান্ডকে হারালেই বিপদে পড়বে ব্রাজিল, বলছে পরিসংখ্যান

আপডেট সময় : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬