ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের মেহেদী উৎসব উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য মেহেদী উৎসব উদযাপন করা হয়েছে। রোববার (২১ জুন) বেলা সাড়ে ১০টায় প্রাণিবিদ্যা বিভাগের প্রাঙ্গণে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহীম আলী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মো. ইব্রাহীম আলী বলেন, শিক্ষার্থীরা মেহেদীর রঙে নিজেদের মনকে রাঙিয়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা।” তিনি এমন প্রাণবন্ত ও ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য প্রাণিবিদ্যা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোছা. জাহানারা আক্তার বানু, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কালাম মোর্শেদসহ বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দঘন পরিবেশ। প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেজাবিন মৃত্তিকা বলেন, হঠাৎ করেই হেড ম্যাম এ উদ্যোগ গ্রহণ করেন। প্রাণিবিদ্যা বিভাগ সব সময়ই ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এই মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা সবাই একসঙ্গে মেহেদী পরছি, যা আমাদের কাছে দারুণ উপভোগ্য ও স্মরণীয় হয়ে থাকবে।

আরেক শিক্ষার্থী মাহাবুব আলম বলেন, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল সবাই মিলে একটি উৎসব উদযাপন করব। আজ সেই সুযোগ হয়েছে। বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে খুব ভালো লাগছে।

অনুষ্ঠানে মেহেদী পরানোর পাশাপাশি বিভিন্ন খাবারের স্টলও ছিল। শিক্ষার্থীরা নিজেদের হাতে এবং সহপাঠীদের হাতে মেহেদী পরিয়ে উৎসবের আনন্দ উপভোগ করেন। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের মেহেদী উৎসব উদযাপন

আপডেট সময় : ১০:৫৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬