ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

ট্রাম্পের ইরান শান্তি চুক্তি নস্যাৎ করতে পারে ইসরাইল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন পদক্ষেপ নিতে পারেন যা ইরানের সাথে একটি স্থায়ী শান্তি চুক্তি সম্পাদনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।

গোয়েন্দা মূল্যায়নের সাথে পরিচিত বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি সই হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের কথা বলা হয়েছে। কিন্তু সেই শর্ত তোয়াক্কা না করে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে বদ্ধপরিকর ইসরাইল।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি আর না বাড়ালেও দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা সরাতে তাদের এই অস্বীকৃতিই নাজুক চুক্তিটিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ওই কর্মকর্তা স্পষ্ট করেন, লেবাননের অংশবিশেষ দখল করে রাখা এক মহাবিপর্যয়ের ডাক দেবে। ইসরাইলি বাহিনী পুরোপুরি পিছু না হটলে তাদের সাথে হিজবুল্লাহর আবারো নতুন করে যুদ্ধ শুরু হওয়া নিশ্চিত।

এদিকে, গত বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরাইলকে তাদের একমাত্র শক্তিশালী মিত্রকে হারানোর ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে পুরো বিশ্বে ট্রাম্পই একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরাইল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল।

এর মধ্যেই শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হওয়ার খবর নিশ্চিত করেছেন আরেক মার্কিন কর্মকর্তা। তবে তার আগেই শুক্রবার লেবাননের সরকারি বার্তাসংস্থার বরাত দিয়ে জানা যায়, দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরাইলের ধারাবাহিক হামলায় অন্তত ৩১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে শুরু হওয়া ইসরাইলি সামরিক হামলায় এ পর্যন্ত ৩ হাজার ৯১২ জন মানুষ মারা গেছে, আহত হয়েছে ১১ হাজার ৮৭৩ জন এবং বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি বাসিন্দা।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাম্পের ইরান শান্তি চুক্তি নস্যাৎ করতে পারে ইসরাইল!

আপডেট সময় : ০৬:২৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬