রাজশাহী মহানগর জামায়াত ইসলামীর শোক বার্তা
- আপডেট সময় : ০৫:৫৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: পবা উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক মকবুল হুসাইনের সহধর্মিণী আমাতুন তাহমিদ গতকাল রাত ৮.০০টায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মহান রব দ্বীনি বোনকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তউফিক দান করুন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও নিহতের আত্মার মাগফিরাত কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাঁর পরিবারের সদস্যদের ধৈর্যধারন করার তৌফিক দান করুন। আল্লাহ তাঁর সকল ভালো কাজগুলো কবুল করে নিন। মরহুমার নামাজে জানাজা বাদ জুম’আ দুপুর ২.০০ টায় নওহাটা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।





















