ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

মায়ের পোকা ধরা মরদেহ: সেই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: রাজধানীর মিরপুরে বৃদ্ধ নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তাঁর ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত নুরজাহানের ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্বে রয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি দেখব। পিতা-মাতার ভরণপোষণ আইনে বাবা-মায়ের ভরণপোষণ-সংক্রান্ত বিধান রয়েছে। সেটি কার্যকর থাকলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আইন অনুযায়ী যা করণীয়, তা করা হবে। আমি এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি দেখতে বলেছি।’

রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ গত রোববার (৩১ মে) উদ্ধার করে পুলিশ। তাঁর এক ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন।

নুরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধারের পর তাঁর সন্তানদের মাকে অবহেলার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। বিষয়টি নজরে আনার পর সরকারি কর্মকর্তা যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

পিতা-মাতার ভরণপোষণ আইনে বলা আছে, প্রত্যেক সন্তানকে পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। কোনো পিতা-মাতার একাধিক সন্তান থাকলে সন্তানেরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে ভরণপোষণ নিশ্চিত করবেন। পিতা ও মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখবেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করবেন। আইন না মানলে অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন বা অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মায়ের পোকা ধরা মরদেহ: সেই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

আপডেট সময় : ১১:৪০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬