ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রামিসা হত্যার ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের উদ্বেগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ২২ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মত অমানবিক ও পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি। একইসঙ্গে সারাদেশে শিশু নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান হারে বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, একটি শিশু, যে ছিল পরিবারের স্বপ্ন, সমাজের ভবিষ্যত-তাকে এভাবে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এ ধরনের ঘটনা প্রমাণ করে সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে এবং শিশু ও নারীর নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে।

বিবৃতিতে তিনি আরো বলেন, দেশে শিশু ও নারী নির্যাতন ক্রমবর্ধমান হারে বাড়ছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, গত নয়দিনে পাঁচ শিশু হত্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে চারজনই ধর্ষণের শিকার। ধর্ষণ ও হত্যার মত জঘন্য অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুত গ্রেফতার,নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। সেগুলো হলো- দোষীকে দ্রুত বিশেষ ট্রাইব্যুনালে বিচার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং সারাদেশে নারী ও শিশু নিরাপত্তা জোরদার করা। সেইসঙ্গে রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মহিলা বিভাগের সেক্রেটারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামিসা হত্যার ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের উদ্বেগ

আপডেট সময় : ০৩:০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬