ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটি-হোটেলের ক্ষতি গণভোট বাস্তবায়ন-পদ্মার পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে ১১ দলের সমাবেশ  ১৬ মে আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের আপত্তিকর ভিডিও ভাইরাল শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা খুবির ১৫ শিক্ষার্থীর ডিন’স অ্যাওয়ার্ড লাভ তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার পরামর্শ

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা শাপলার মামলায় গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে

আদালত ডেস্ক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়। একইসঙ্গে আগামী ৭ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখে এই তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে  ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা জুলাই হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে আছেন আগে থেকেই। আজ থেকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলার আসামি হলেন তারা।

এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৬ জন গ্রেপ্তার রয়েছেন। নতুন করে এই তিনজনকে নিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামির সংখ্যা ৯ জন হলো।  শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকাসহ চার জেলায় ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর।  ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন আসামি হবেন এই মামলায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা শাপলার মামলায় গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬