ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

থানায় সালিশ বৈঠক করতে গিয়ে গ্রেফতার মহিলা আ.লীগ নেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশ বৈঠকে গিয়ে গ্রেফতার হয়েছেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলার কাজী জাহানারা পারভীন।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এরআগে মঙ্গলবার রাতে থানার গোল চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক ঘটনা নিয়ে থানায় সালিশ বৈঠক করতে এসেছিলেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীন। এসময়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ রুপাসহ কয়েকজনের সাথে তার বাকবিতণ্ডা হয়। এসময় পুলিশ তাকে গ্রেফতার করে।

এবিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গতকাল তাকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, তাকে সদরের রামগঞ্জের সিদ্দিক হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

থানায় সালিশ বৈঠক করতে গিয়ে গ্রেফতার মহিলা আ.লীগ নেত্রী

আপডেট সময় : ০৮:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬