ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রায়গঞ্জে অপহরণ-চাঁদাবাজি মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহরণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলায় পৌর যুবদলের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন; উপজেলার ধানগড়া এলাকার বাসিন্দা ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌকির আহম্মেদ স্বপন (৩৯) ও মো. রাকিব (২৪)। বুধবার (৬ মে) ভোররাতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম সেখ বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। অভিযুক্ত তৌকির আহম্মেদ স্বপন দীর্ঘদিন ধরে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হুমকি দেওয়া হয়।
গত ২ মে সকাল ছয়টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তাঁর পথরোধ করা হয়। এ সময় তৌকিরসহ কয়েকজন মিলে তাঁকে মারধর করেন।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং তাঁর কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাঁকে অপহরণ করে প্রথমে ঝাপড়া বালুর পয়েন্ট এলাকায় এবং পরে ব্রহ্মগাছা বাজারের একটি ভবনে নিয়ে আটক রাখা হয়। সেখান থেকে ভুক্তভোগীর পরিবারের কাছে ফোন করে আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ জানায়, প্রধান আসামি তৌকির আহমেদ স্বপনের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রায়গঞ্জে অপহরণ-চাঁদাবাজি মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:১৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬