ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘোষণা অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অনলাইনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

সূচি অনুযায়ী, ১৩ মের টিকিট ২৩ মের টিকিট, ১৪ মের টিকিট ২৪ মে এবং ১৫ মে টিকিট ২৫ মে, ১৬ মের টিকিট ২৬ মে এবং ১৭ মে টিকিট ২৭ মে বিক্রি হবে। ফিরতি যাত্রায় ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি হবে।

রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট নেওয়ার সুযোগ থাকবে।

এছাড়া ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট কোনো অবস্থাতেই রিফান্ডযোগ্য নয়। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ঈদের ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ

আপডেট সময় : ০৩:৩৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬