ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে পিটুনি আইভীকে গ্রেপ্তার দেখানো নিয়ে হাইকোর্টের রুল বিএনপির মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চান ছাত্রদল নেত্রী জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন হচ্ছে জামায়াত নির্মূল করতে গিয়ে অনেকেই নির্মূল হয়ে গেছে: গোলাম পরওয়ার খাল কেটে কুমির আনবেন না: বিরোধী দলকে তথ্য প্রতিমন্ত্রী যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব—হরমুজ খোলা, পরমাণু আলোচনা পরের ধাপে খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হানা, হুমকির প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ, অবরোধ শিক্ষার্থী-সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি ‘জুলাই ঐক্যের’ খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতার জামিন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে পিটুনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনে এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় পাম্প ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকায় অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নাচোল থানা পুলিশের গাড়িচালক কনস্টেবল শওকত আলী থানার ব্যবহৃত গাড়ির জন্য মোবিল নিতে পাম্পে গিয়ে স্লিপ জমা দিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় পাম্পটির মালিক সাবেক গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের ছেলে, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ওই পুলিশ সদস্য প্রতিবাদ করলে রায়হান তার ওপর চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাকবিতণ্ডার জেরে পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে আঘাত করা হয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই পাম্পে সাধারণ মানুষকে মারধরের ঘটনা ঘটেছে।

আহত কনস্টেবল শওকত আলীকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

গোমস্তাপুর থানার ওসি নুরে আলম বলেন, “ঘটনার পর পাম্প ম্যানেজারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে পিটুনি

আপডেট সময় : ০৩:৪৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬