ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন অবরোধের মধ্যেই দু’টি জাহাজ জব্দ করলো ইরান হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিভাগীয় কমিশনারকে শিবিরের স্মারকলিপি মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত মোদিবিরোধী লেখালেখির কারণে আমাকে গুম করা হয়: ট্রাইব্যুনালে জেরায় মাশরুর আনোয়ার ‎রাজশাহী কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছাত্রদলের অব্যাহত সন্ত্রাস ও সিটি কলেজে বর্বরোচিত হামলার প্রতিবাদ শিবির সভাপতির রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রামেক হাসপাতাল মায়ের মৃত্যুর প্রতিবাদ করা সেনাসদস্যকে মারধর

হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিভাগীয় কমিশনারকে শিবিরের স্মারকলিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের জনশক্তিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপিতে উত্থাপিত দাবিসমূহ—

১। হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

২। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।

৩। দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

৪। দায়িত্বে অবহেলা ও নিষ্ক্রিয়তার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৬। ভবিষ্যতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিভাগীয় কমিশনারকে শিবিরের স্মারকলিপি

আপডেট সময় : ১২:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬