ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিবিরোধী লেখালেখির কারণে আমাকে গুম করা হয়: ট্রাইব্যুনালে জেরায় মাশরুর আনোয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের শিকার মাসরুর আনোয়ার চৌধুরী আসামিপক্ষের আইনজীবী জেরায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধীতা করে ফেসবুকে লেখালেখির করার কারণে তাকে গুম করা হয়। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জন আসামির আইনজীবীরা দ্বিতীয় দিন জেরা করেন মাশরুরকে।
আইনজীবী তাবারক হোসেন তাকে প্রশ্ন করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধীতা করে লেখালিখির করার কারণে আপনাকে আটক করা হয়নি। জবাবে তিনি বলেন, এই কথা সত্য নয়। তাবারক প্রশ্ন করেন, আপনি অনেক চ্যারিটি কার্যক্রম পরিচালনা করেন। জবাবে তিনি বলেন, এই কথা সত্য।

অপর প্রশ্নে আইনজীবী বলেন, রোহিঙ্গাদের জন্য যে মসজিদ তৈরি করেছেন তার ফান্ড কোথায় পেয়েছেন। জবাবে তিনি বলেন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী ও আত্মীয়-স্বজনজের নিকট থেকে ২ লক্ষ টাকা সংগ্রহ করেছিলাম। মসজিদ তৈরিতেএক লক্ষ টাকা ব্যয় হয়েছে।

আইনজীবী তখন প্রশ্ন করেন, আপনি চ্যারিটি কার্যক্রমের অন্তরালে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। জবাবে তিনি বলেন, এই কথা সত্য নয়। আমি কোনো জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম না। শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন তাকে প্রশ্ন করেন, আপনাকে গুম, নির্যাতন ও ক্যারিয়ার নষ্টের জন্য শেখ হাসিনা দায়ী নয়। জবাবে তিনি বলেন, এই কথা সত্য নয়, শেখ হাসিনাই দায়ী।

আইনজীবী আবুল হাসান তাকে প্রশ্ন করেন, আপনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত কিনা। জবাবে তিনি বলেন, না আমি কোনো রাজনৈতি দলের সঙ্গে জড়িত নই। তবে আমার কাজিন বর্তমান ভূমি প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোদিবিরোধী লেখালেখির কারণে আমাকে গুম করা হয়: ট্রাইব্যুনালে জেরায় মাশরুর আনোয়ার

আপডেট সময় : ১২:১০:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬