ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কলেজে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় রাজশাহী কলেজের শাকিব আঞ্জুম ভবনের সামনে দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ১৬ টি বিভাগের ২৩ টি গ্রুপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে উচ্চ মাধ্যমিক শ্রেণীকে হারিয়ে বিজয় অর্জন করে রসায়ন বিভাগ।

এই বিতর্ক প্রতিযোগিতায় রসায়ন বিভাগের হয়ে অংশগ্রহণ করেন মোঃ শাহরিয়ার আহমেদ শিমুল, মোঃ একরামুল হক ও সাকিরা আফরিন‌ । অন্যদিকে উচ্চমাধ্যমিকের হয়ে অংশগ্রহণ করেন মালিহা তাসমিয়া রোদেলা, সিফাত রহমান বৃত্ত ও জাইমা ফেরদৌস তুস্তি। যুক্তির এই কঠিন লড়াইয়ে বিচারকের দায়িত্ব পালন করেন জান্নাতুল মাওয়া অনন্যা, মোঃ আবু বক্কর ওয়াহিদ পিয়াস এবং শাহরিয়ার কোভিদ শেখর।

চূড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ইংরেজি বিভাগের অধ্যাপক ও সংগঠনটির শিক্ষক উপদেষ্টা হাবিবুর রহমান । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও আরসিএমডিসির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ডঃ মুহাম্মদ ইব্রাহিম আলী, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও সংগঠনটির শিক্ষক উপদেষ্টা মিজানুর রহমান। হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক উপদেষ্টা মোঃ এন্তাজ আলী এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক উপদেষ্টা সৈয়দ রফিকুল হাসান মিলন।

প্রধান অতিথির বক্তব্য কলেজ অধ্যক্ষ বলেন, আমাদের শিক্ষার্থীরা যাতে তাদের বুদ্ধি ও যুক্তিকে শাণিত করে উপস্থাপন করতে পারে এটাই আমাদের লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৩:২৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬