আরসিএমডিসি আয়োজিত ২দিন ব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু
- আপডেট সময় : ০৪:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাব (আরসিএমডিসি) কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৯ টায় কলেজের কলা ভবনের ১০১ নং কক্ষে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অধ্যাপক
ও সংগঠনটির প্রধান শিক্ষক উপদেষ্টা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহণ করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা দুই দিনব্যাপী চলবে।
তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি তোমরা সবাই ভালো করবে। তোমরা চেষ্টা করবে আমাদের এই সমস্ত দল থেকে সবচেয়ে ভালো একাধিক বিতর্ক টিম তৈরি হয় সেটা তোমরা বাছাই করবে।
এসময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক উপেদেষ্টা মিজানুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক উপেদেষ্টা মোঃ এন্তাজ আলী এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক উপেদেষ্টা সৈয়দ রফিকুল হাসান মিলন।
আরসিএমডিসি’র সভাপতি শাহরিয়ার কবির শেখরের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক নূর শামীমের সম্পাদনায় সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী পরিষদ আয়োজিত এই প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিকসহ মোট ১৭ টি বিভাগ থেকে মোট ২৮ টি দল অংশগ্রহণ করছে।
১৪ টি ভেন্যুতে শুরু হওয়া প্রতিযোগিতাটিতে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ধারাবাহিকভাবে নক আউট পর্বে জয়ী দলগুলো নিয়ে এর পরবর্তী পর্বে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
রবিবার (১৯ এপ্রিল) ২ দিন ব্যপী এই আন্তঃবিভাগ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এখন দেখার বিষয় বিতর্কের এই লড়াইয়ের মঞ্চে কোন। বিভাগ থেকে প্রতিনিধিত্বকারী দল নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে পারে।




















