ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে: রাসিক প্রশাসক রাবিতে শহীদ হবিবুর রহমান ও সুখরঞ্জন সমাদ্দারের অন্তর্ধান দিবস পালিত মধ্যপ্রাচ্যে এতো তেল আসলো কোথা থেকে? জমি দখলের অভিযোগ অস্বীকার রাজশাহীর কৃষকদল নেতার ট্রাম্পকে সরাতে জেডি ভ্যান্সের নেতৃত্বে কমিশন গঠনের প্রস্তাব পুলিশ গুলি করলে তায়িম মা মা বলে মাটিতে লুটিয়ে পড়ে: ট্রাইব্যুনালে শহীদ তায়িমের বাবা ময়নাল হোসেন   রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণে ৬ দফা দাবিতে স্মারকলিপি বাল্য বিবাহ নিরোধ আইন ইসলামী সভ্যতা বিরোধী রাজশাহীতে ঘুড়ি উৎসবে রাজনৈতিক নেতাদের মিলনমেলা ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের, বিশ্ববাজারে ডলারের দরপতন

ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের, বিশ্ববাজারে ডলারের দরপতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশায় আন্তর্জাতিক বাজারে টানা সপ্তম দিনের মতো মার্কিন ডলারের মান কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার তুলনায় কম মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, যা ডলারের দরপতনকে আরও ত্বরান্বিত করেছে।

মঙ্গলবার দিনের লেনদেন শেষে ডলার ইনডেক্স ০.২৬ শতাংশ কমে ৯৮.৮ পয়েন্টে নেমে আসে, যা গত ২ মার্চের পর সর্বনিম্ন অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে নতুন করে আলোচনা শুরু হতে পারে। যদিও আগের বৈঠকগুলো সফল হয়নি, তবুও পুনরায় আলোচনার সম্ভাবনা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মুদ্রাস্ফীতির হার বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় কম হওয়ায় ডলারের ওপর চাপ কিছুটা কমেছে।

বাজার বিশ্লেষক কার্ল শামোট্টা বলেন, ট্রাম্প প্রশাসন বর্তমানে যুদ্ধ পরিস্থিতি থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছে। এ প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রতীকী চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, যা হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং হামলা বন্ধে ভূমিকা রাখতে পারে।

এদিকে, ডলারের বিপরীতে ইউরোর মান ০.৩৩ শতাংশ বেড়ে ১.১৭৯৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতেও ডলার দুর্বল অবস্থানে রয়েছে। বিনিয়োগকারীরা এখন পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছেন। বিশ্লেষকদের মতে, যদি স্থায়ী যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি বাস্তবায়িত হয়, তবে ডলারের মান আরও কমে প্রাক-সংঘাত পর্যায়ে ফিরে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের, বিশ্ববাজারে ডলারের দরপতন

আপডেট সময় : ০৩:২১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬