পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে ফুলকুঁড়ি আসর রাজশাহীর চড়ুইভাতি
- আপডেট সময় : ০৩:০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, রাজশাহী মহানগরী শাখার আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে চড়ুইভাতি এবং শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ৯টায় নগরীর চৈতির বাগানে বিভিন্ন ইভেন্টে এ চড়ুইভাতি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা সভাপতি এডভোকেট মজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট ভাইয়া, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আবু হানিফ ও সিএসডি সম্পাদক ইমরান জাবির ভাইয়া।
শাখা পরিচালক আবু তাহেরের পরিচালনায় এবং শাখা সহকারী পরিচালক মো: আমানুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে চার শতাধিক শিশুকিশোর ও অভিভাবকদের অংশগ্রহণে ফুলকুঁড়ি গেমস, শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ, সাংস্কৃতিক পরিবেশনা, হাইকিং, গ্রামীণ খেলাধুলা, হস্তশিল্প প্রদর্শন, যেমন খুশি তেমন সাজো, এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।



















