ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিরীন শারমিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: রাজধানীর লালবাগ থানার আশ্রাফুল হত্যাচেষ্টার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। মঙ্গলবার এ অদেশ দেয় আদালত। এর আগে লালবাগ থানায় হত্যাচেষ্টার মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আদালতে এ আবেদন করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানায় করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিরীন শারমিন চৌধুরীকে। মঙ্গলবার ভোরে শিরীন শারমিন চৌধুরীকে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।

পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেছেন, জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে উত্তরা ও বনানীসহ রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন চৌধুরী। একই বছরের ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন তিনি।

২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিরীন শারমিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

আপডেট সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬